তার ঠিকানা রাণার জানতো
যেন জ্যোৎস্না জড়ানো রাত্রি
আবছা মোহানা দূরে দূরে মেঘ
অবিরত ধারা স্বৈরী ।
রাত তছনচ ভেজা চুনরি
হরিণী সুষমা অবিকল
মন উসখুস কথা চুপচাপ
কত উল্লাস জলে ভাসতো ।
যত উচ্ছ্বাস ছিল মুগ্ধ
জল সুশোভন রূপ ঢালতো
আজও চাইছে কেউ গাইছে
বুঝি ভিজছে তার ওষ্ঠ ।
তাই বৃষ্টি এত অনুপম
যত দুখগুলি মুড়ে রাখছি
চোখ ভিজছে জল খেলছে
চাঁদ-তারারাও অবিরল ।
( তারিখ : ১৭.৮.২০১৬)
বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
তার ঠিকানা রাণার জানতো / অলোক কুন্ডু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু
#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...
-
●আদতে কি সম্ভব গরীবের হাতে পয়সা দেওয়া ? যদি এরকম হোতো টাকা ছাপিয়ে বিলি করা যেত। তা কি সম্ভব ? অমর্ত্য সেনের তৃতীয় পক্ষের অর্থনৈতিক উন্নয়ন বা...
-
বাংলাটাংলা ও বাংলাটা ঠিক আসে না অলোক কুন্ডু ইংরেজিতে সেরা ছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী আঁকেন লেখেন মলাট করেন স্কেচ করে দেন তক্ষণি কিন...
-
বাইবেল একটা কিনেছিলাম ( কবিতা ) অলোক কুন্ডু কোথায় যদিও যাওয়ার ছিলো আজ যেতে যেতে ফিরে এলাম মনে পড়লো বাইবেল একটা কিনেছিলাম পড়িনি এতকাল , ...
কাব্যগ্রন্থ : অলোক কুন্ডুর "বৃষ্টি ভেজা কাগজের ফুল " থেকে নেওয়া হয়েছে
উত্তরমুছুনকাব্যগ্রন্থ : অলোক কুন্ডুর "বৃষ্টি ভেজা কাগজের ফুল " থেকে নেওয়া হয়েছে
উত্তরমুছুন