ওই মেয়ে তুই আয়না দেখিস কত ?
তোর মুখটাই কাঁচ
তোর মুখটা ঠিক আয়নার মতো ।
দস্যি বয়স সাঁঝের বয়স ছুঁতে
চোখ ছাপিয়ে জল ফেলেছিস ঢের
আশগুলোকে লাশ করেছিস পুঁতে ।
আরশি ভাঙিস আঘাত যন্ত্রণাতে
দুঃখ-শ্রমে লাবণ্য তোর ঠুনকো
অতুলনীয় থাকিস ফ্যানে-ভাতে ।
ঘরে-বাইরে লড়াই তোর সমান
সহিষ্ণুতায় ভাঙা কাঁচও জুড়িস
তবুও ঝাঁপায় হরেক অসম্মান ।
স্বপ্ন গড়িস স্বপ্ন ভাঙিস জীবনপুরে যত
শোক-দুঃখের ব্যথা ভুলিস একাই
তবুও তুই আয়না দেখিস কত ।
ধান রোয়াতে চিকন থাকিস রোজ
চা-বাগানে পাতা তুলিস ত্রস্ত
কম মজুরির বিড়ি শ্রমিক তুই
তাই মালিকও নেয় খোঁজ ।
দিনের আলোয় খিস্তি-খেউড় স্বামী
সেইতো তোর আসল মালিক জানি
আঁধার হলেই সুন্দরী তুই
আঁধার অনেক দামি ।
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
অলোক কুন্ডুর কবিতা : ওই মেয়ে তুই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু
#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...
-
●আদতে কি সম্ভব গরীবের হাতে পয়সা দেওয়া ? যদি এরকম হোতো টাকা ছাপিয়ে বিলি করা যেত। তা কি সম্ভব ? অমর্ত্য সেনের তৃতীয় পক্ষের অর্থনৈতিক উন্নয়ন বা...
-
বাংলাটাংলা ও বাংলাটা ঠিক আসে না অলোক কুন্ডু ইংরেজিতে সেরা ছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী আঁকেন লেখেন মলাট করেন স্কেচ করে দেন তক্ষণি কিন...
-
বাইবেল একটা কিনেছিলাম ( কবিতা ) অলোক কুন্ডু কোথায় যদিও যাওয়ার ছিলো আজ যেতে যেতে ফিরে এলাম মনে পড়লো বাইবেল একটা কিনেছিলাম পড়িনি এতকাল , ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন