মাঠ ভরা হলুদ বর্ণের এই জোয়ার
যা অজুত সৌন্দর্য সাবেকি সমান
যা আমার কবুল করা সমূহ অন্ধকারকে
রেখে দিয়ে যায় অমৃতযোগ রাতের কাছে
চলে যেতে গিয়ে যে থামায় আমার সমস্ত নৈরাশ্য
দিগন্তের আদিগন্ত যে ভারমিলিয়ন
কাস্তের আগায় লাগা যে হলুদ আদর
লুটোপুটি খেয়ে নেয় যা রাতভ'র জ্যোৎস্না চাদরে
ঘরে ঘরে নির্বিকার যে প্রদীপের আলোগুলি
জ্বলে ওঠে প্রাত্যহিক উজল যেমন
হেমন্তের অভিমানে ক্রমশ
দুঃখগুলি স্পষ্টতর হয় যতখানি
শিশিরের নিঃশব্দ সংলাপজুড়ে
যে অতুল ধানক্ষেত পরস্পর মাখামাখি হয়
মেঘ মেঘ ভেজা ভেজা এই রাতের সঙ্গে
যে অমৃতযোগের শিশিরকণাগুলি এসে
মিশে যায় ভোরের আতরে
কার্ত্তিকের শেষ রাতে ওড়ানো ফানুষ থেকে
টুপটাপ নেমে আসে যে সমূহ শিশিরের বাদ্য
ডুমো ডুমো ধানের আগায় গিয়ে যে জমা লাবণ্য
আর এই সব কিছুই ভুলে যাই যদি
রাতভর এই শীত শীত অনুভূতি পেয়ে যদি
সমর্পিত হয়ে যাই নির্বিকার আঁধার চাদরে
যা অকাতরে পেয়েছিলাম হেমন্তের কাছে
যে শিশির গুণতে গুণতে ঘুম ভেঙে পেয়েছিলাম
হাতের আঙুল থেকে ভেলভেট নরম
সে শুধুই আমার অভিমান
হলুদ বর্ণের অভিমান ।
শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
অলোক কুন্ডু-র কবিতা ** হলুদ বর্ণের অভিমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু
#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...
-
●আদতে কি সম্ভব গরীবের হাতে পয়সা দেওয়া ? যদি এরকম হোতো টাকা ছাপিয়ে বিলি করা যেত। তা কি সম্ভব ? অমর্ত্য সেনের তৃতীয় পক্ষের অর্থনৈতিক উন্নয়ন বা...
-
বাংলাটাংলা ও বাংলাটা ঠিক আসে না অলোক কুন্ডু ইংরেজিতে সেরা ছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী আঁকেন লেখেন মলাট করেন স্কেচ করে দেন তক্ষণি কিন...
-
বাইবেল একটা কিনেছিলাম ( কবিতা ) অলোক কুন্ডু কোথায় যদিও যাওয়ার ছিলো আজ যেতে যেতে ফিরে এলাম মনে পড়লো বাইবেল একটা কিনেছিলাম পড়িনি এতকাল , ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন